
নবাবগঞ্জের বাহ্রা চরকান্দায় রাকিবের বিরুদ্ধে চাঁদাবাজি ও নানা অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের বাহ্রা চরকান্দা এলাকায় স্থানীয় যুবক রাকিবকে ঘিরে চাঁদাবাজি, সালিশের নামে অর্থ আদায়, মাদক সংশ্লিষ্ট কার্যকলাপ ও নারী ঘটিত নানা অভিযোগ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।তিনি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের ২য় যুগ্ম আহবায়ক বলে জানা যায়।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে। কখনও স্থানীয় বিরোধ মীমাংসার নামে সালিশ বসিয়ে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে বলে তারা জানান।
এলাকাবাসীর অভিযোগ, রাকিবের ভাই রাব্বি ও রবিন এলাকায় মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। এতে করে এলাকার তরুণ সমাজের মধ্যে মাদকের প্রভাব বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।
কিছু স্থানীয় সূত্রের দাবি, রাকিবের বিরুদ্ধে নারী ঘটিত বিভিন্ন বিতর্ক ও অসদাচরণের অভিযোগও এলাকায় প্রচলিত রয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে বলে জানান কয়েকজন বাসিন্দা।
এছাড়া সম্প্রতি এক প্রবাসীর কাছ থেকেও ভয়ভীতি প্রদর্শন করে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিরাপত্তাজনিত কারণে ওই প্রবাসী তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক বলে জানা যায়।
স্থানীয়দের দাবি, একটি ছবিতে রাকিবের হাতে অবৈধ অস্ত্র সদৃশ কিছু দেখা যায় বলে এলাকায় আলোচনা রয়েছে। অন্য কিছু ছবিতে তাকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে দেখা গেছে বলেও দাবি করেন কয়েকজন বাসিন্দা।
এলাকাবাসীর ভাষ্যমতে, বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সাথে ঘনিষ্ঠতা বজায় রেখে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে রাকিবের বক্তব্য জানা যায়নি। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসীর অনেকে।


















আপনার মতামত লিখুন :