ঢাকা সংযোগ

নবাবগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

শেয়ার করুন

নবাবগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নবাবগঞ্জ প্রতিনিধি: নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ রমজান ২০২৬) বিকাল ৫টায় বাগমারার হলিডে চাইনিজ অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াত করেন উপজেলা পূর্ব শাখা ছাত্রশিবির সভাপতি সিরাজুল ইসলাম।
ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর প্রতিনিধি। তিনি বলেন, দেশের উন্নয়ন ও কল্যাণে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা দেশ গঠনের কাজে নিয়োজিত থাকতে চান।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক জেলা সভাপতি মামুনুর রহমান বলেন, গণমাধ্যম যদি নিরপেক্ষভাবে কাজ করে, তবে তা দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে।
এ সময় নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম বলেন, দেশের স্বার্থে সত্য তুলে ধরাই সাংবাদিকদের প্রধান দায়িত্ব। শত বাধা-বিপত্তির মধ্যেও সত্য প্রকাশে তারা অটল থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট ইব্রাহিম খলিল। তিনি সাংবাদিকদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরিশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *