ঢাকা সংযোগ

ঈদ পরবর্তী দিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন

শেয়ার করুন

ঈদ পরবর্তী দিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।

বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা।

বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তারা বলেন, চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণে অংশ নিতে জুবাইদা রহমান এবার লন্ডনে গেছেন। এ যাত্রায় দিন দশেক সেখানে থাকতে পারেন।

দীর্ঘ ১৭ বছর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনে থাকার পর ২০২৫ সালে দেশে ফেরেন জুবাইদা। সেখানে তিনি একটি হাসপাতালে কার্ডিওলিস্ট হিসেবে কাজ করেন।

শনিবার পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন পর দেশে ঈদ উদযাপন করেন জুবাইদা। ঈদের দিন প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানেও ছিলেন। সেই অনুষ্ঠান শেষ স্বামীর সঙ্গে শেরে বাংলা নগরে শ্বশুড়-শাশুড়ি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *