ঢাকা সংযোগ

হুরগাতী ইসলামী পাঠাগার এর ঈদ পুনর্মিলনী ও দ্বিতীয় তলা উদ্বোধন

শেয়ার করুন

হুরগাতী ইসলামী পাঠাগার এর ঈদ পুনর্মিলনী ও দ্বিতীয় তলা উদ্বোধন

মামুনুর রশীদ খান
মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলার হুরগাতী ইসলামী পাঠাগারের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দ্বিতীয় তলা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মাও: আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক।এছাড়া বিশেষ অতিথি হিসেবে মনিরামপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান এবং পেশাজীবী ফোরামের সভাপতি আ,স,ম,উবাইদুল্লাহ,মাওলানা রহামত আলী, পাঠাগারের দাতা সদস্য মাসুম বিল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পাঠাগারের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে গাজী এনামুল হক বলেন, একটি আলোকিত সমাজ গড়তে পাঠাগারের ভূমিকা অপরিসীম। তিনি পাঠাগারের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পরে তিনি আনুষ্ঠানিকভাবে পাঠাগারের নবনির্মিত দ্বিতীয় তলার উদ্বোধন করেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *