ঢাকা সংযোগ

ঠাকুরগাঁও-২ আসনের ফল চ্যালেঞ্জ: শুনানির জন্য আবেদন গ্রহণ, নথি সংরক্ষণের নির্দেশ

শেয়ার করুন

ঠাকুরগাঁও-২ আসনের ফল চ্যালেঞ্জ: শুনানির জন্য আবেদন গ্রহণ, নথি সংরক্ষণের নির্দেশ

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনের ব্যালট পেপারসহ নির্বাচনী সব সরঞ্জাম ও নথিপত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১ এপ্রিল) বিচারপতি মোহাম্মদ আলী-এর একক বেঞ্চ এ আদেশ দেন। এ আসনে নির্বাচিত হয়েছিলেন বিএনপির প্রার্থী মো. আবদুস সালাম।

আদালত সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল হাকিম ভোটে অনিয়মের অভিযোগ তুলে ফলাফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতেই আদালত এই আদেশ দেন।

এছাড়া, এর আগে আরও ৪৫ জনের বেশি প্রার্থী বিভিন্ন আসনের ভোটের ফল ও অনিয়ম চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন। আদালত সেসব আবেদনও শুনানির জন্য গ্রহণ করেছেন এবং সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনী অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। ঠাকুরগাঁও-২ আসনের বিষয়ে দেওয়া এই আদেশ সেই প্রক্রিয়ারই অংশ।

সূত্র: ঢাকা পোস্ট

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *