ঢাকা সংযোগ

কেশবপুরে বগা শাহ্ কারারিয়া আলিম মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

শেয়ার করুন

আলী হামজা কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার বগা শাহ্ কারারিয়া আলিম মাদ্রাসায় অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের সম্মানে বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সহকারী অধ্যাপক (আরবি) মোঃ আব্দুল জলিল এবং অফিস সহকারী আব্দুর রহিমের দীর্ঘ কর্মজীবনের অবসানে তাদের সম্মাননা জানানো হয়।

বক্তারা তাদের নিষ্ঠা, সততা ও প্রতিষ্ঠানের উন্নয়নে অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ আলী হাসান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান খান।

তারা বলেন, বিদায়ী এ দুইজন প্রতিষ্ঠানটির অবিচ্ছেদ্য অংশ ছিলেন এবং তাদের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

এছাড়া বক্তব্য দেন প্রভাষক মাওলানা আফছার উদ্দিন, প্রভাষক মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আক্তারুজ্জামান, মাস্টার আব্দুল কুদ্দুস, শিক্ষক ও সাংবাদিক মাওলানা নাছির উদ্দীন এবং সদস্য মাওলানা হামিদুজ্জামান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আবু হাসান।

বক্তারা বলেন, একজন শিক্ষক কখনো অবসর নেন না তাদের জ্ঞান ও আদর্শ শিক্ষার্থীদের মাঝে চিরকাল বেঁচে থাকে। এ সময় বিদায়ী অতিথিদের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

শেষে বিদায়ী দুইজনের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *