ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Dhaka Songjog
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
ঢাকা | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন | ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন

নরসিংদীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে দুই দিনব্যাপী “প্রকাশনা উৎসব–২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ।

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৬, ২:১৬ অপরাহ্ন /
নরসিংদীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে দুই দিনব্যাপী “প্রকাশনা উৎসব–২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ।

নরসিংদীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে দুই দিনব্যাপী “প্রকাশনা উৎসব–২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ।

উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি শাখাওয়াত হুসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি তাওহীদুল ইসলাম।

উৎসবের উদ্বোধন করেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ মুস্তাক আহমেদ ভূইয়া। এসময় তিনি জ্ঞানচর্চা ও বইপাঠের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক চিন্তাধারা গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাহফুজুর রহমান, অফিস সম্পাদক রাকিবুল ইসলাম এবং সাহিত্য সম্পাদক আমিনুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রকাশনা উৎসব শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চা, আদর্শিক বিকাশ এবং পাঠাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দর্শনার্থীদের জন্য প্রকাশনা স্টল উন্মুক্ত করে দেওয়া হয়, যেখানে ইসলামী সাহিত্যসহ বিভিন্ন ধরনের বই প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রয়েছে।

অনুসরণ করুন ঢাকাসংযোগ
ফলো করুন ↗