ঢাকা সংযোগ

নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

শেয়ার করুন

মো: আব্দুস শাকিম, নওগাঁ প্রতিনিধি: “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জন অফিস এবং স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক এনজিও সমুহের আয়োজনে সিভিল সার্জন চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মুক্তার হোসেন, নওগাঁ বিএমএ এর সভাপতি প্রফেসার ডা. ইসকেন্দার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুশফিকুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক, শিক্ষার্থী ও এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে সিভিল সার্জন সভাকক্ষে স্বাস্থ্য বিষয়ের ওপর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিউজ ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *