ঢাকা সংযোগ

থানা দায়িত্বশীল কর্মশালার আয়োজন করেন ছাত্রশিবির ঢাকা জেলা উত্তর

শেয়ার করুন

সংগঠন সম্প্রসারণ ও মজবুতিকরণের লক্ষ্যে ‘থানা দায়িত্বশীল কর্মশালা-২৬’ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর ঢাকা জেলা উত্তর শাখা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তরের সম্মানিত সভাপতি আলমগীর হোসেন রাকিব ।
উক্ত কর্মশালায় সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দায়িত্বশীলদের মাঝে নেতৃত্বের গুণাবলি বৃদ্ধি, সাংগঠনিক দক্ষতা উন্নয়ন এবং দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তারা বলেন, একটি আদর্শ সমাজ বিনির্মাণে সুসংগঠিত ও আদর্শিক নেতৃত্ব অপরিহার্য। তাই প্রতিটি দায়িত্বশীলকে নিজ নিজ অবস্থান থেকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।
কর্মশালায় বিভিন্ন থানা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং তারা নিজ নিজ অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

Chhatrashibir

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *