ঢাকা সংযোগ

কুয়েত থেকে একফ্লাইটেই এসেছে ৩০প্রবাসী বাংলাদেশির ম’রদে’হ

শেয়ার করুন

কুয়েত থেকে এক ফ্লাইটেই দেশে এসেছে ৩০ প্রবাসীর মরদেহ। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে এতদিন কুয়েতে আটকে ছিল এসব মরদেহ।

আজ শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ৩০ জন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছায়। ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রবাসী কল্যাণ ডেস্কের উপ-পরিচালক শরিফুল ইসলাম বলেন, একই দিনে পৃথক আরেকটি ফ্লাইটে মালয়েশিয়া থেকেও আরও দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে।

কর্মকর্তারা বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে একাধিকবার কুয়েতগামী ফ্লাইট বাতিল হওয়ায় মরদেহগুলো নির্ধারিত সময়ে দেশে আনা সম্ভব হয়নি। পরে বিশেষ উদ্যোগে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনা হয়।

নিউজ ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *