ঢাকা সংযোগ

পাবিপ্রবিতে জমজমাট আয়োজনে শেষ হলো ফ্রেশার্স টুর্নামেন্ট; চ্যাম্পিয়ন টিম SABO, রানার্স-আপ টিম ARLONG

শেয়ার করুন

আবদুল্লাহ আল মাহমুদ
পাবিপ্রবি প্রতিনিধি,

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PUST)-এর ডিবেটিং সোসাইটির আয়োজনে “PUSTDS Freshers’ Tournament 2026” জমজমাট পরিবেশে সম্পন্ন হয়েছে।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টিম SABO, যার সদস্যরা হলেন—সুমা সরকার, ফারিয়া তৌসিন সোহেলী এবং ইয়ারুন্নেসা মুক্তি।

অন্যদিকে রানার্স-আপ হয়েছে টিম ARLONG, যার সদস্যরা হলেন— মাফরুহা নাজনিন সোয়া, আব্দুল্লাহ আল মাহমুদ এবং উম্মে মোকশেদুল দিয়া।

উক্ত ডিবেট প্রতিযোগিতায় “ডিবেটর অব দ্য টুর্নামেন্ট” নির্বাচিত হয়েছেন তাজরীন তামান্না জবা। এছাড়া “শ্রেষ্ঠ বিতার্কিক” হিসেবে নির্বাচিত হয়েছেন ফারিয়া তৌসিন সোহেলী।

পুরো টুর্নামেন্টজুড়ে ছিল উত্তেজনা, যুক্তি-তর্ক এবং প্রাণবন্ত অংশগ্রহণ, যা নবীন ডিবেটারদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে।

নিউজ ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *