ঢাকা সংযোগ

মান্দায় মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

শেয়ার করুন

নওগাঁ প্রতিনিধি: মো: আব্দুস শাকিম

নওগাঁর মান্দা উপজেলায় মাদকের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় মাদক সেবনের অপরাধে এক যুবককে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ এপ্রিল ২০২৬) উপজেলার দেলুয়াবাড়ি এলাকায় পরিচালিত বিশেষ মোবাইল কোর্ট অভিযানে সোহেল রানা নামে এক ব্যক্তিকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহলও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

নিউজ ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *