ঢাকা সংযোগ

রাজধানীতে এক পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

শেয়ার করুন
News image placeholder

রাজধানীতে এক পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১ এর ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে এক পরিবারের চার সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ বলছে, পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *