ঢাকা সংযোগ

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষ পদে মোঃ মোস্তাফিজুর রহমান খানের যোগদানের প্রজ্ঞাপন জারি

শেয়ার করুন

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষ পদে মোঃ মোস্তাফিজুর রহমান খানের যোগদানের প্রজ্ঞাপন জারি

আরমান খান ছামির, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে যোগদান করতে যাচ্ছেন মোঃ মোস্তাফিজুর রহমান খান। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ হতে ০৩ জুন ২০২৫ তারিখে জারিকৃত পূর্ববর্তী একটি প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। একইসঙ্গে কারিগরি শিক্ষা অধিদপ্তরে তার সংযুক্তির অংশটুকুও বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোঃ মোস্তাফিজুর রহমান খান আগামী ২০ মে ২০২৬ তারিখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে যোগদান করবেন। এর আগে তিনি কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মিকাইল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, “যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

নতুন অধ্যক্ষের যোগদানের খবরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যে আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তার নেতৃত্বে প্রতিষ্ঠানটির একাডেমিক, প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম আরও গতিশীল হবে।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *