ঢাকা শুক্রবার, ০৫ Jun ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন ২১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
Dhaka Songjog
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
ঢাকা | শুক্রবার, ০৫ Jun ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন | ২১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নেতৃত্বে অনিক দেব ও ফয়সাল আহমেদ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৫:৩০ পূর্বাহ্ন / ২৩
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নেতৃত্বে অনিক দেব ও ফয়সাল আহমেদ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নেতৃত্বে অনিক দেব ও ফয়সাল আহমেদ

ভিক্টোরিয়া সংবাদদাতা:
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একমাত্র নাট্য সংগঠন ‘ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’-এর ২০২৬-২০২৭ কার্যবর্ষের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে অনিক দেবকে সভাপতি এবং ফয়সাল আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) ভিসিটির মহড়া কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক জিতেন্দ্রনাথ তরফদার নতুন ২১ সদস্যবিশিষ্ট কমিটির ঘোষণা দেন।

জানা যায়, ২০২৫-২৬ কার্যবর্ষের সভাপতি মো. সাব্বির আহমেদ ও ভিসিটির প্রধান শিক্ষক উপদেষ্টা অধ্যাপক জিতেন্দ্রনাথ তরফদার কলেজ অধ্যক্ষ বরাবর কমিটির তালিকা সুপারিশ করেন। পরে যাচাই-বাছাই শেষে কলেজ অধ্যক্ষ ও ভিসিটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক আবুল বাশার ভূঁঞা নতুন কমিটিতে অনুমোদন দেন।

এসময় অধ্যাপক জিতেন্দ্রনাথ তরফদার সংগঠনের গঠনতন্ত্র পাঠ করে নবনির্বাচিত সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেন।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. ফয়সাল আফ্রিদী, যুগ্ম সাধারণ সম্পাদক মারজান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক অধরা কর, সহ-সাংগঠনিক সম্পাদক লোপা অধিকারী, অর্থ সম্পাদক জিনাত জাহান, প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ ভূঁইয়া, সহ-প্রচার সম্পাদক মো. রাসেল রানা, দপ্তর সম্পাদক উম্মে হানি, প্রশিক্ষণ সম্পাদক দীপিতা রায়, সহ-প্রশিক্ষণ সম্পাদক কাইমুল সোহাগ, সাংস্কৃতিক সম্পাদক জাকিয়া সুলতানা এবং আপ্যায়ন সম্পাদক ইশরাত জাহান মিতু।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন উম্মে হাবিবা রেবি, মো. ইউসুফ, প্রিমা দেওয়ান্জি, মো. রাকিব হোসেন, রাফসান জামিল, মো. সাব্বির আহমেদ ও কাজী সারা জাহান।

থিয়েটারের নবনির্বাচিত সভাপতি অনিক দেব
জানান,ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। এই সংগঠনের সৃজনশীলতা, সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতায় আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।

উল্লেখ্য, সদ্য বিদায়ী সভাপতি মো. সাব্বির আহমেদ এবং সহ-সভাপতি খাদিজা আক্তারকে ছাত্র উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নবগঠিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন সংগঠনটির সদস্যরা।

মো. রাকিব হোসেন
ভিক্টোরিয়া সংবাদদাতা

অনুসরণ করুন ঢাকাসংযোগ
ফলো করুন ↗