ঢাকা সংযোগ

মিরপুরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দ্য ইয়ুথ রেজোন্যান্স -এর ব্যতিক্রমধর্মী শিক্ষামূলক কর্মসূচি অনুষ্ঠিত

শেয়ার করুন

ওমর ফারুক | স্টাফ রিপোর্টার

দ্য ইয়ুথ রেজোন্যান্স-ঢাকা টিমের উদ্যোগে মিরপুর বস্তি এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটি শিক্ষামূলক ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষা, নৈতিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা ও শিশু নিরাপত্তা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

২৩ মে ২০২৬ তারিখে দ্য ইয়ুথ রেজোন্যান্স-ঢাকা টিমের উদ্যোগে রাজধানীর মিরপুর বস্তি এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটি শিক্ষামূলক সেমিনারের আয়োজন করা হয়। কর্মসূচিতে ৩০ জনের অধিক শিশু অংশগ্রহণ করে। এসময় শিশুদের শিক্ষা, সামাজিক সচেতনতা, নৈতিক মূল্যবোধ ও মানবিক আচরণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

সেমিনারটি পরিচালনা করেন অতিথি শিক্ষিকা শাহানুর আক্তার সাতু এবং দ্য ইয়ুথ রেজোন্যান্স-ঢাকা টিমের সদস্যবৃন্দ। পুরো প্রকল্পটি তত্ত্বাবধান করেন সংগঠনটির কো-ফাউন্ডার আনাস জামিল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় হেলথ ডিপার্টমেন্টের প্রধান তাহসিন তাবাসসুমসহ অন্যান্য স্বেচ্ছাসেবক ও সদস্যরা।

সেমিনারে শিশুদের সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি আলোচিত স্কুলপড়ুয়া শিশু রামিসার মর্মান্তিক ঘটনার বিষয়েও আলোচনা করা হয়। শিশুদের নিরাপত্তা, ন্যায়বিচার এবং সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যে বিষয়টি তুলে ধরা হয়। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিশুরা রামিসার জন্য ন্যায়বিচারের দাবি জানায় এবং অপরাধীর যথাযথ বিচার নিশ্চিত করার আহ্বান জানায়।

দ্য ইয়ুথ রেজোন্যান্সের কো-ফাউন্ডার আনাস জামিল বলেন, “এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত শিশু ও সমাজের মাঝে শিক্ষা, সামাজিক সচেতনতা, নৈতিক মূল্যবোধ এবং মানবিক সহায়তা ছড়িয়ে দেওয়া।”

তিনি জানান, ভবিষ্যতেও সংগঠনটি সমাজের উন্নয়ন ও শিশুদের কল্যাণে এ ধরনের শিক্ষামূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

নিউজ ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *