ঢাকা সংযোগ

কেশবপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ, স্কুলছাত্র গ্রেফতার: এলাকায় তীব্র ক্ষোভ

শেয়ার করুন

কেশবপুর (যশোর) প্রতিনিধি, আলী হামজা

২৫ মে, ২০২৬ যশোরের কেশবপুর উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জয়ন্ত বিশ্বাস (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ মে) বিকেলে উপজেলার সাগরদাঁড়ি গ্রামের মালোপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত জয়ন্ত বিশ্বাস সাগরদাঁড়ি গ্রামের শ্যামল কুমার বিশ্বাসের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ছাত্র। অন্যদিকে ভুক্তভোগী শিশুটি একই এলাকার স্বপন কুমার বিশ্বাসের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সাগরদাঁড়ি গ্রামের মালোপাড়ায় অভিযুক্ত জয়ন্ত বিশ্বাসের বাসায় টেলিভিশন (টিভি) দেখতে গিয়েছিল স্বপন কুমার বিশ্বাসের ৯ বছরের শিশু কন্যা। সে সময় বাসায় কেউ না থাকার সুযোগে শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে জয়ন্ত বিশ্বাস।

নির্যাতনের পর শিশুটি রক্তাক্ত অবস্থায় নিজ বাসায় ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায় এবং কান্নাকাটি করতে থাকে। এই পৈশাচিক ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

ঘটনার পরপরই ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে চিংড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ফাঁড়ির ইনচার্জ শামীম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল সাগরদাঁড়ি গ্রামে দ্রুত অভিযান পরিচালনা করে। সোমবার বিকেলেই নিজ বাড়ি থেকে অভিযুক্ত জয়ন্ত বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ।

চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “টেলিভিশন দেখতে গেলে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করা হয়েছে বলে পরিবার অভিযোগ করেছে। অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছি। ভুক্তভোগী শিশুকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

“কেশবপুর থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং গ্রেফতারকৃত জয়ন্ত বিশ্বাসকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

নিউজ ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *