ঢাকা সংযোগ

আখাউড়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক চোরাকারবারি আলমাস গ্রেফতার

শেয়ার করুন

মাহমুদুর রহমান,

আখাউড়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৫ মে ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) মকবুল হোসেন, এএসআই (নিরস্ত্র) মাহবুবুল আলম ও সঙ্গীয় ফোর্স ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে আখাউড়া উপজেলার রাজাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উত্তর ইউনিয়নের রাজাপুর এলাকার পলাতক আসামি মোঃ সাগরের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় শোয়ার ঘরের খাটের নিচ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মোঃ আলমাস মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আলমাস মিয়া রাজাপুর সরকারি কলোনী এলাকার বাসিন্দা। তার পিতার নাম হুমায়ুন কবির এবং মাতার নাম ছায়েদা বেগম।পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নিউজ ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *