ঢাকা সংযোগ

সামাজিক মূল্যবোধ জাগরণে মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেয়ার করুন

মামুনুর রশিদ খান

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

সামাজিক মূল্যবোধ জাগরণ এবং দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের মনিরামপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, যশোরের উদ্যোগে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের সংগ্রামে কেবল আইন, বিধি কিংবা প্রশাসনিক সংস্কারই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন মানুষের বিবেকের জাগরণ, নৈতিকতার চর্চা এবং সামাজিক মূল্যবোধের পুনরুদ্ধার। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে সততা, ন্যায়বোধ ও দায়িত্বশীলতার চর্চা নিশ্চিত করা গেলে দুর্নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মো. মুহিব বুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, যশোরের সহকারী পরিচালক মো. আল-আমীন।বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়বোধ, দেশপ্রেম এবং দুর্নীতিবিরোধী চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতেও এ ধরনের কার্যক্রম সহায়ক হবে।অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *