ঢাকা সংযোগ

মনিরামপুরে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন এমপি গাজী এনামুল হক

শেয়ার করুন

মনিরামপুরে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন এমপি গাজী এনামুল হক
মামুনুর রশিদ খান
মনিরামপুর(যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া গাংগুলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
শুক্রবার (২৬ জুন) আয়োজিত এ কর্মসূচিতে তিনি একটি গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা দেন। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবে বৃক্ষরোপণ আন্দোলন জোরদার করতে হবে।

কর্মসূচিতে মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা আব্দুল ফাত্তাহ, উপাধ্যাক্ষ সহ শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ,এবং স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন।
অনুষ্ঠান শেষে এমপি গাজী এনামুল হক মাদ্রাসা প্রাঙ্গণে আরও বেশি ফলজ ও বনজ গাছ রোপনের ওপর গুরুত্বারোপ করেন।

অনলাইন ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *