ঢাকা সংযোগ

ভোজগাতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেনের গণসংযোগ

শেয়ার করুন

ভোজগাতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেনের গণসংযোগ

মনিরামপুর যশোর প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শামীম হোসেন ৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন।

রোববার বিকেলে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন, তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে মো. শামীম হোসেন বলেন, “আপনাদের সহযোগিতা পেলে জনপ্রতিনিধি নয়, একজন সেবক হিসেবে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সব সময় পাশে থাকতে চাই। নির্বাচিত হই বা না হই, ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকব।”

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা আবু বক্কার, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি আলতাফ হোসেন, সদস্য (মেম্বার) প্রার্থী মাওলানা ফয়জুর রহমান, ছাত্রশিবিরের রাশেদুল ইসলাম, আব্দুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনলাইন ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *