ঢাকা সংযোগ

মনিরামপুরে জুলাই-গণ অভ্যুত্থান দিবস পালিত, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

শেয়ার করুন

মনিরামপুরে জুলাই-গণ অভ্যুত্থান দিবস পালিত, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
মামুনুর রশিদ খান
মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ আগস্ট জুলাই-গণ অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মনিরামপুর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাইদ, জুলাই যোদ্ধা এবি আহাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুধীজন।

আলোচনা সভায় বক্তারা জুলাই-গণ অভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে গণতন্ত্র, নাগরিক অধিকার ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে আন্দোলনের ভূমিকার কথা উল্লেখ করেন। তারা বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় জুলাই আন্দোলনের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

পরে জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক ও জাতীয় পতাকা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনলাইন ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *