ঢাকা সংযোগ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মনিরামপুরে যুব ম্যারাথন, সাইকেল র‍্যালি

শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মনিরামপুরে যুব ম্যারাথন, সাইকেল র‍্যালি
মামুনুর রশিদ খান
মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যুব ম্যারাথন, আলোচনা সভা ও সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার ১০ নম্বর মশিমনগর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা যুব বিভাগের সভাপতি প্রভাষক মো.মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা যুব বিভাগের সভাপতি মো.শামিম হোসেন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আলী রেজা রাজু এবং জামায়াতে ইসলামী উপজেলা শুরা সদস্য মাওলানা সেলিম জাহাঙ্গীর। এ ছাড়া স্থানীয় যুব বিভাগের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দেশ ও সমাজের কল্যাণে যুবসমাজকে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালি বের করা হয়। র‍্যালিতে স্থানীয় যুব বিভাগের নেতাকর্মী ও বিভিন্ন বয়সী তরুণরা অংশ নেন। র‍্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কর্মসূচি ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্য তরুণ প্রজন্মের মধ্যে তুলে ধরা এবং যুবসমাজকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনলাইন ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *