বগুড়া মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে প্রায় ১,৫০০শ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।
মিজানুর রহমান, বগুড়া প্রতিনিধি:
আজ ২৯ আগস্ট টিটু মিলনায়তনে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখা।
অনুষ্ঠানে প্রায় এক হাজারের অধিক কৃতী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাসির মো. ত্বহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার সভাপতি শফিকুল ইসলাম।
অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “মেধা, সততা ও দেশপ্রেমকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে তোমাদের এগিয়ে আসতে হবে।” তাঁরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
