ঢাকা সংযোগ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

শেয়ার করুন

এনসিপি প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন খেলাফত মজলিসনারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তার।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার ভূঁইগড় এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে আয়োজিত জনসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক এই ঘোষণা দেন। তার এই ঘোষণার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থিতা নিয়ে চলমান ধোঁয়াশার অবসান ঘটে।

জনসভায় বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, নারায়ণগঞ্জের দুটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী দেওয়া হয়েছিল। এর মধ্যে নারায়ণগঞ্জ-৩ আসনে তাদের প্রার্থী থাকলেও দলীয় নির্বাচনী জরিপে দেখা গেছে, ওই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি। সে কারণে তারা আসন হারাতে চান না। এই বাস্তবতায় জামায়াতে ইসলামীর ড. ইকবাল হোসেন ভূঁইয়াকেই ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার হোসেন একজন যোগ্য ও বিজয়ী হওয়ার মতো প্রার্থী। তবে একই আসনে একই জোটের দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে জোটের ভেতরে সমস্যা সৃষ্টি হবে। এ কারণে সর্বোচ্চ ছাড় দেওয়ার অংশ হিসেবে শাপলা কলি প্রতীকের প্রার্থী আল আমিনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং তাকে জয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।

বক্তব্যের শেষাংশে মামুনুল হক বলেন, ছাত্র-জনতার আন্দোলনে জুলাই যোদ্ধারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছেন। তারা সংখ্যা কম হলেও তাদের অবদান গুরুত্বপূর্ণ। তাদের প্রতি ১১ দলীয় জোটের সমর্থন ও ভালোবাসা অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *