ঢাকা সংযোগ

সৎ সাহস থাকলে আপনি থেকে যান-ঢাবি ভিসিকে আবিদ

শেয়ার করুন

সৎ সাহস থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদে থাকতে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে অনুরোধ জানিয়েছেন শাখা ছাত্রদল নেতা ও ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি (সহ-সভাপতি) প্রার্থী মো. আবিদুল ইসলাম খান। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ফেসবুকের এক পোস্টে এ আহ্বান জানান তিনি। পোস্টে তিনি লেখেন, ‘‘নীলক্ষেত সংক্রান্ত ব্যালট কারচুপির অভিযোগে ফেসে যাবে বিধায় আগেই ডেনমার্কের উদ্দেশ্যে সেইফ এক্সিট নিচ্ছেন ঢাবি ভিসি নিয়াজ স্যার। স্যারকে অনুরোধ করবো, সৎ সাহস থাকলে আপনি থেকে যান।’’

এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব থেকে সরে দাঁড়াতে আগ্রহ প্রকাশ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তবে তিনি স্পষ্ট করেন, হঠাৎ করে কোনো শূন্যতা বা প্রশাসনিক অচলাবস্থা সৃষ্টি করার পক্ষে তিনি নন। এ কারণে সরকার ও সংশ্লিষ্ট মহল চাইলে নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব পালনে তিনি রাজি আছেন।

আজ বেলা তিনটায় উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক বিশেষ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি

তবে তার এই বক্তব্য বেশ কিছু গণমাধ্যমে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি উপাচার্যের পদ থেকে পদত্যাগ করছেন বলে এসব গণমাধ্যমে বলা হয়েছে। যা তার বক্তব্যের সঙ্গে মিল নেই বলে বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *