ঢাকা সংযোগ

আমার সঙ্গে তোলা ছবি ব্যবহার করে ‘চাঁদাবাজি’ করলে পুলিশে দিন: নবনির্বাচিত এমপি

শেয়ার করুন

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের সঙ্গে তোলা ছবি ব্যবহার করে কেউ ‘চাঁদাবাজি’ বা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়ালে তাকে সরাসরি পুলিশে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “আমার সাথে তোলা ছবি ব্যবহার করে যদি কেউ ‘চাঁদাবাজি’ বা আইন বহির্ভূত কাজ করে তাকে সরাসরি পুলিশে দিন। আইনের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবো। ইনশাআল্লাহ।”

এর আগে, শুক্রবার সকাল পৌনে ছয়টায় রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, মোহাম্মদ কামাল হোসেন ৯৬ হাজার ৬৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নবী উল্লাহ পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট।

ঢাকা-৫ আসনে পোস্টাল ভোটসহ মোট ১৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ১৯ হাজার ৯৯৬ জন। এর মধ্যে ভোট প্রদান করেন ২ লাখ ৪ হাজার ৭৫০ জন। বাতিল ভোটের সংখ্যা ছিল ৩ হাজার ৩৮০টি। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ২ লাখ ১ হাজার ৩৭০টি। ভোেট পড়ার হার ছিল ৪৯ শতাংশ।

এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ইব্রাহীম হাতপাখা প্রতীকে ১৪ হাজার ২০৬ ভোট পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *