
পবিত্র রমজান মাসকে সম্মান জানিয়ে Premier League কর্তৃপক্ষ ম্যাচ পরিচালনায় মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত নিয়েছে। রোজাদার মুসলিম খেলোয়াড়দের ইফতার করার সুযোগ দিতে ম্যাচ চলাকালীন নির্ধারিত সময়ে সংক্ষিপ্ত বিরতি দেওয়া হবে।
সূত্র জানায়, সূর্যাস্তের সময় যদি ম্যাচ চলমান থাকে, তবে রেফারি খেলা সাময়িকভাবে থামিয়ে দেবেন। এই সময়ে খেলোয়াড়রা দ্রুত পানি, এনার্জি ড্রিংক বা হালকা খাবার গ্রহণ করে রোজা ভাঙতে পারবেন। পুরো বিষয়টি আগেই ম্যাচ অফিসিয়াল ও দুই দলের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হবে, যাতে খেলায় কোনো অসুবিধা না হয়।
প্রিমিয়ার লিগে দীর্ঘদিন ধরেই অনেক মুসলিম খেলোয়াড় রমজান মাসে রোজা রেখে খেলেন। তাদের শারীরিক সুস্থতা ও ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্তকে ফুটবল অঙ্গনে ইতিবাচক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, এর আগেও ইউরোপের বিভিন্ন লিগে রমজানকেন্দ্রিক এমন মানবিক উদ্যোগ দেখা গেছে। প্রিমিয়ার লিগের এই সিদ্ধান্ত খেলাধুলায় ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক সম্মানের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।


















আপনার মতামত লিখুন :