রমাদানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালি
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। র্যালিটি রাজধানীর ধোলাইপাড় থেকে জুরাইনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা রমাদানের গুরুত্ব তুলে ধরে স্লোগান দেন এবং নৈতিকতা, আত্মসংযম ও মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সভাপতি আব্দুল কাইউম মুরাদ।
বক্তারা বলেন, মাহে রমাদান আত্মশুদ্ধি, সংযম ও সামাজিক সহমর্মিতার শিক্ষা দেয়। এ মাসে ইবাদত-বন্দেগি বৃদ্ধি, কোরআন তিলাওয়াত এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
র্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
মাহে রমাদানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা
