ঢাকা সংযোগ

কিশোর কন্ঠ পাঠক ফোরাম ঢাকা জেলা দক্ষিণের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান – ২০২৫ অনুষ্ঠিত

শেয়ার করুন

আজ শনিবার (২১ফেব্রুয়ারি ২০২৬) ঢাকা শ্যামল বাংলা রিসোর্টে এক ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
কিশোর কন্ঠ পাঠক ফোরাম ঢাকা জেলা দক্ষিণে ‘ সম্মানিত পরিচালক মাহবুব আলম সিয়াম এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন পাঠক ফোরাম ব্যবস্থাপক আবু ফাত্তাহ মো: তূর্য সঞ্চালনা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কন্ঠ ফাউন্ডেশনের সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম । তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের এই শিশু আগামী দিনের কর্ণধার এবং দেশ ও জাতির নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করবে” ।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন
কিশোর কন্ঠ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় উপদেষ্টা নোমান হোসেন নয়ন
অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব ইব্রাহিম মাহমুদ তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “জীবনের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করো এবং সে অনুযায়ী কাজ করে এগিয়ে যাও।” তিনি মোবাইল ব্যবহারে সতর্ক থাকা এবং সময়ের সঠিক ব্যবহারে শিক্ষার্থীদের প্রতি উপদেশ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফোরামের উপদেষ্টা জনাব নাজমুল হোসাইন, আরো উপস্থিত ছিলেন ফোরামের সাবেক পরিচালক আব্দুর রহিম মজুমদার নির্বাহী পরিচালক সাব্বির রহমান , সহকারী পরিচালকগন এবং অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *