
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত মোঃ আরমানকে আটক করা হয়েছে।
রাত ০১১৫ ঘটিকা থেকে ভোর ০৫৩০ ঘটিকা পর্যন্ত পরিচালিত অভিযানে তার বসতঘর তল্লাশি করে ১৩ পিস ফেনসিডিল, ৫০ পিস ইম্পিরিয়াল হুইস্কি, ২০ পিস বিদেশি মদ ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযান শেষে আটক আসামি ও উদ্ধারকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
