ঢাকা সংযোগ

নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ আনলেন তাসনিম জারা

শেয়ার করুন
News image placeholder

 search

রাজনীতি

নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ আনলেন তাসনিম জারা

অনলাইন ডেক্স 

প্রকাশ: 03 February 2026, 01:45 PM

     

Post Image

আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তাসনিম জারা। এই নির্বাচনে ফুটবল মার্কা প্রতীক হিসেবে পেয়েছেন তিনি। 

সেই প্রতীকের প্রচারণাও তিনি চালাচ্ছেন, নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনেই সাদা কালো ব্যানার টানিয়েছিলেন তিনি। তবে সেই ব্যানার এবার ছিঁড়ে ফেলার অভিযোগ এনেছেন তিনি। 

আজ মঙ্গলবার সকালে একটি ফেসবুক পোস্টে এই অভিযোগ আনেন তিনি। তাসনিম জারা লিখেছেন, ‘আমাদের ব্যানার যেখানে যেখানে ছিল, সেই জায়গাগুলোতে এখন কাদের ব্যানার টাঙানো আছে, তা এলাকার মানুষ দেখছেন।’ 

তবে ব্যানার সরিয়ে ফেলাতে মোটেও হতোদ্যম হননি তাসনিম জারা। তিনি জানান, বিধিনিষেধ মেনেই আবার ব্যানার টাঙানোর উদ্যোগ নিয়েছেন তিনি। তার কথা, ‘আমরা আবারও কিছু সাদাকালো কাপড়ের ব্যানার টাঙানোর উদ্যোগ নিচ্ছি। নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনেই সেটা করছি। আপনারা বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার এই সংস্কৃতি ছাড়ুন।’

সেই ফেসবুক পোস্টের শেষে তিনি তার নির্বাচনী প্রতিপক্ষকে ইঙ্গিত করে বলেন, ‘আপনারা অনেস্ট রাজনীতির কথা মানুষকে বলেন—অনেক ধন্যবাদ। তবে অনেস্ট রাজনীতি একা করা যায় না। নেতাকর্মীদেরও অনেস্ট হতে হয়। আপনারা নেতাকর্মীদের সামলান, প্লিজ।’

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *