ঢাকা সংযোগ

কুড়িগ্রামে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় সংসদ সদস্যের নিজ অর্থে সড়ক মেরামত

শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগে জামায়াত মনোনীত কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস‍্য প্রার্থী আনোয়ারুল ইসলাম ওই এলাকায় এলে স্থানীয়রা সড়কটি মেরামতের দাবি জানান। সংসদ সদস্য প্রার্থী তখন সড়কটি মেরামতের আশ্বাস দেন।

জানা গেছে, ভূরুঙ্গামারী ট‍েকনিক‍্যাল কলেজ সড়ক হতে সরকারি কলেজ সড়ক পর্যন্ত প্রায় ২০০ গজ সংযোগ সড়ক দিয়ে যাতায়াত করা পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। সড়কটি দীর্ঘদিন মেরামত করা হয়নি। সামান্য বৃষ্টি হলে সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে যায়। এতে স্থানীয়দের কাদা-পানি মাড়িয়ে যাতায়াত করতে হয়। সড়কটি দিয়ে প্রতিদিন বেশ কয়েকটি গ্রামের মানুষসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগে জামায়াত মনোনীত কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস‍্য প্রার্থী আনোয়ারুল ইসলাম ওই এলাকায় এলে স্থানীয়রা সড়কটি মেরামতের দাবি জানান। সংসদ সদস্য প্রার্থী তখন সড়কটি মেরামতের আশ্বাস দেন। আনোয়ারুল ইসলাম কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নিজস্ব অর্থে সড়কটি মেরামত করে দেন। স্থানীয়রা সংসদ সদস্যের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা নিলুফা ইয়াসমিন ও আরিফুর রহমান শাহিন জানান, সামান্য বৃষ্টি হলে সড়কটি কাদায় একাকার হয়ে যায়। বিভিন্ন স্থানে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়। কাঁচা সড়কটি তখন চলাচলের অনুপযোগী হয়ে যায়। সংসদ সদস্য নিজ অর্থে সড়কটি মেরামত করে দিলেন এতে স্থানীয়রা খুবই খুশি।

নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, ‘নির্বাচনের সময় এলাকাবাসী সড়কটি মেরামতের দাবি জানিয়েছিলেন। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় নিজস্ব অর্থে সড়কটি মেরামত করে দেয়া হচ্ছে।’



নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *