ঢাকা সংযোগ

আখাউড়া দেবগ্রাম থেকে আাড়াই কোটি টাকারও বেশি ভারতীয় শাড়ী উদ্ধার করেছে বিজিবি

শেয়ার করুন

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক প্রায় ০২ কোটি ৫৯ লক্ষ ৭৭ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী জব্দ।

দেবগ্রামের প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল বিকেলে দেবগ্রাম আমজাদ খানের বাড়ির সামনে রাস্তার পাশে একটি বিজিবির ট্রাক দাড়ানো ছিল, এসময় আমজাদ খানের বাড়ির বাউন্ডারির ভেতর থেকে শাড়ির বস্তাগুলো উদ্ধার করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি এর দিক নির্দেশনা ও সুনিপুন পরিকল্পনা মোতাবেক গত ০৪ তারিখে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল আখাউড়া বিওপির দায়িত্বপূর্ণ দেবগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে ২৭১৬ পিস উন্নতমানের ভারতীয় অবৈধ শাড়ী জব্দ করতে সক্ষম হয়। আটককৃত শাড়ীর নিরুপিত সিজার মূল্য আনুমানিক ২,৫৯,৭৭,০০০/- (দুই কোটি উনষাট লক্ষ সাতাত্তর হাজার) টাকা।

আটককৃত চোরাচালানী মালামালসমূহ আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজ ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *