ঢাকা সংযোগ

হারিয়ে যাওয়া ৮৫টি মোবাইল মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ সুপার

শেয়ার করুন

আব্দুস শাকিম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে গত এক মাসে বিশেষ অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া ৮৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত এসব মোবাইল ফোন মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষে বিকেলে নওগাঁ পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ, বৃদ্ধ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইলগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

দীর্ঘদিন পর নিজেদের হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। মোবাইল ফিরে পাওয়া ব্যক্তিরা জেলা পুলিশের এই মানবিক উদ্যোগের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় পুলিশ সুপার বলেন, বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে মোবাইল ফোন মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। অনেকের কাছে এটি জীবনসঙ্গীর মতো প্রয়োজনীয়। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে জেলা পুলিশ আনন্দিত ও গর্বিত।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও হারানো মোবাইল উদ্ধারে নওগাঁ জেলা পুলিশ আরও বেশি তৎপরতা অব্যাহত রাখবে।

নিউজ ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *