ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Dhaka Songjog
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
ঢাকা | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন | ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন

ফি জমা দিতে ঘণ্টার পর ঘণ্টা লাইন: ক্ষোভে ফুঁসছে পাবিপ্রবি ক্যাম্পাস


আব্দুল্লাহ প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ২:৫৩ অপরাহ্ন /
ফি জমা দিতে ঘণ্টার পর ঘণ্টা লাইন: ক্ষোভে ফুঁসছে পাবিপ্রবি ক্যাম্পাস

আবদুল্লাহ আল মাহমুদ,
পাবিপ্রবি প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (Pabna University of Science and Technology) সেমিস্টার ফি জমা দিতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। ২২ তারিখ থেকে পরীক্ষা শুরু, অথচ তার আগেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিতে হচ্ছে—যা শিক্ষার্থীদের জন্য কষ্টকর ও সময়সাপেক্ষ।

শিক্ষার্থীরা বলেন, পরীক্ষার আগে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টাকা জমা দেওয়া অত্যন্ত কষ্টকর ও সময়সাপেক্ষ। তাদের ভাষায়, “একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিতে হয়, এটা সত্যিই লজ্জাজনক।”

তাদের মধ্যে আরও একজন বলেন, “এখন ভিক্ষুকরাও অনলাইনে টাকা নেয়, আর আমরা লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিলাপ করছি।”
শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আবেদন করলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান উদ্যোগ না থাকায় হতাশা প্রকাশ করেন তারা।

তবে সম্প্রতি প্রশাসনের সঙ্গে আলোচনায় কিছু সিদ্ধান্ত এসেছে—
১. ১ সপ্তাহের মধ্যে আংশিকভাবে অনলাইন পেমেন্ট চালু
২. ধাপে ধাপে সব বিভাগ যুক্ত হবে
৩. রোলবিহীন (কোডেড) খাতা দ্রুত চালু করা হবে

আইসিটি সেলের পরিচালক ড. আব্দুর রহিম জানিয়েছেন, ১৭ এপ্রিল থেকে অনলাইন কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন—নির্ধারিত সময়ে ব্যবস্থা চালু না হলে তারা আন্দোলনে যেতে বাধ্য হবেন।

অনুসরণ করুন ঢাকাসংযোগ
ফলো করুন ↗