ঢাকা সংযোগ

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে শিবির ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় শিবিরের দুই শিক্ষার্থীকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়েছে কলেজ প্রশাসন

শেয়ার করুন

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে শিবির ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় শিবিরের দুই শিক্ষার্থীকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়েছে কলেজ প্রশাসন। টিসি পাওয়া শিক্ষার্থীরা হলেন—মো. সাজ্জাদ হোসেন ও আব্দুর রহমান। সাজ্জাদকে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে এবং আব্দুর রহমানকে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

এদিকে, মো. সাজ্জাদ হোসেন তার ফেসবুক পোস্টে দাবি করেন, তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তিনি লেখেন, দফায় দফায় আক্রমণ, স্টল ভাঙচুর এবং সহপাঠীদের ওপর নির্যাতনের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন, দু’জনের হাত ভেঙে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি। এছাড়া মেস ও শিক্ষার্থীদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন ও ২টি মোটরসাইকেল লুটের অভিযোগও তোলেন। তার ভাষ্য অনুযায়ী, হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো তাদেরই টিসি দেওয়া হয়েছে।

অন্যদিকে, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ নীহার রঞ্জন দাশ জানান, ৫ সদস্যের তদন্ত কমিটির মাধ্যমে অনুসন্ধান করে অভিযুক্তদের দোষী সাব্যস্ত হওয়ায় তাদের টিসি দেওয়া হয়েছে। তবে তদন্ত প্রতিবেদনের বিস্তারিত জানতে চাইলে তা প্রকাশে অপারগতা জানান তিনি।

ঘটনাটি ঘিরে ক্যাম্পাসে আলোচনা ও বিতর্ক অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা