ঢাকা সংযোগ

প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণ পেলেন পাবিপ্রবি ছাত্রদল সভাপতি মুজাহিদ হোসেন

শেয়ার করুন

আব্দুল্লাহ আল মাহমুদ

পাবিপ্রবি প্রতিনিধি:

পাবিপ্রবি ছাত্রদলের সভাপতির এই অর্জনে জেলা ও বিশ্ববিদ্যালয়জুড়ে উচ্ছ্বাস, শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার সভাপতি এবং পাবনার কৃতি সন্তান শেখ মুজাহিদ হোসেন ছাত্রদল-যুবদলের গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান Tarique Rahman-এর বিশেষ আমন্ত্রণ পেয়েছেন।

এই আমন্ত্রণকে কেন্দ্র করে পাবনা জেলা ও পাবিপ্রবি অঙ্গনে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় থেকে সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন শেখ মুজাহিদ হোসেন। শিক্ষার্থীদের অধিকার আদায়, সাংগঠনিক সম্প্রসারণ এবং বিভিন্ন ইতিবাচক কার্যক্রমে তার ভূমিকা নেতাকর্মীদের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বলেন,“এটি শুধু শেখ মুজাহিদ হোসেনের ব্যক্তিগত অর্জন নয়; বরং পাবনা জেলা ও পাবিপ্রবি ছাত্রদলের জন্য গর্বের বিষয়। তার এই অর্জন সংগঠনের নেতাকর্মীদের আরও অনুপ্রাণিত করবে।”

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, তরুণ নেতৃত্বের প্রতি দলের আস্থার প্রতিফলন হিসেবেই এই আমন্ত্রণকে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি পাবনা অঞ্চলের ছাত্ররাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলেও মত তাদের।

নিউজ ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *