
গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগ ইস্যুকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১৮ জন আহত এবং এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডুয়েট মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. রাবেয়া নাসরিন আকন।
তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘আজ ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনায় মোট ১৮ জন আহত হয়ে আমাদের এখানে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। এর মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। এছাড়া আরও একজনের অবস্থা ভালো নয়, তাকেও পাঠাতে হতে পারে।’
তিনি আরও বলেন, ‘আহতদের বেশিরভাগই মাথায় আঘাত নিয়ে এসেছেন। এছাড়া চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ঘটনা রয়েছে। চারজনের সিপিআর ইনজুরি ছিল। বাকি যারা আছেন, তারা চিকিৎসাধীন এবং বর্তমানে তুলনামূলক ভালো অবস্থায় রয়েছেন।’
এর আগে রবিবার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ সংঘর্ষ শুরু হয়। এসময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।




















আপনার মতামত লিখুন :