ঢাকা সংযোগ

যশোরের মণিরামপুরে নিষিদ্ধ আওয়ামীলীগের ৫ নেতা গ্রেফতার

শেয়ার করুন

মণিরামপুরে নিষিদ্ধ আওয়ামীলীগের ৫ নেতা গ্রেফতার

মণিরামপুর(যশোর) প্রতিনিধি:

মণিরামপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঝাঁপা ইউনিয়নের সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর (৫৮), সাবেক ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান রসি (২৬), শ্যামকুড় ইউনিয়নের সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম (৬৫), কুলটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি মফিজুর রহমান (৪২) এবং নেহালপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল কবির পলাশ (৩৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ঝাঁপা, শ্যামকুড়, কুলটিয়া ও নেহালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ জানান, নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

অনলাইন ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *