ঢাকা মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:১০ অপরাহ্ন ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
Dhaka Songjog
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
ঢাকা | মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:১০ অপরাহ্ন | ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন

পতিত স্বৈরাচার আ’লীগকে নিয়ে যে বার্তা দিল ব্রয়লার চিকেন পার্টি


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ২:৩০ অপরাহ্ন / ২৬
পতিত স্বৈরাচার আ’লীগকে নিয়ে যে বার্তা দিল ব্রয়লার চিকেন পার্টি

বন্যা ও জলাবদ্ধতার জেরে এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলার বিতর্কের মুখে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি ফেসবুক পেজ খোলেন বাংলাদেশের জেন-জি (Gen-Z) বা নতুন প্রজন্মের শিক্ষার্থীরা।

এই পেজ আত্মপ্রকাশের সাথে সাথে অনেকে আওয়ামী লীগের সম্পৃক্ততা টানেন। আবার অনেক পলাতক আওয়ামী নেতাকর্মীকে উচ্ছ্বসিত হতেও দেখা গেছে। এরপরই ওই পেজ থেকে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে উদ্দেশ্য করে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

এ বিষয়কে সামনে রেখে তাদের পক্ষ থেকে জানানো হয়, সতর্কতা :ইনবক্সে এবং আমাদের পেইজকে মেনশন করে অনেক পতিত ফ্যাসিস্ট লীগ ধন্যবাদ জানাচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই। আমরা হইলাম তারা,যারা তোমাদের দেশ ছাড়া করেছি। এবং আগামীতেও কেউ তোমাদের মতো ঔদ্ধত্য ভাব দেখালে তাদেরকেও একইভাবে ট্রিট করবো। তাই নিষিদ্ধ খুনি/ফ্যাসিস্টদের ধন্যবাদ Cdi.- Broiler Chicken Party

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ফেসবুক পেজে আরেকটি পোস্টের মাধ্যমে বলা হয়, সতর্কতা :
আজকের শান্তিপূর্ণ আন্দোলনে (লং মার্চে)
বাই-এনি-চান্স কোনো পতিত লীগের কাউকে আশেপাশে দেখলে বা কাউকে সন্দেহ হলে বুঝে নিতে হবে, সে বা তারা আন্দোলনকে বিতর্কিত করতে এসেছে।

ভাইলোগ!
সেক্ষেত্রে আন্দোলন পরে হবে, আগে তাকে বা তাদের
চিপায় নিয়ে চা খাওয়াতে যেন ভূল না হয়।

শান্তিপূর্ণভাবে দাবি আদায় করেই ঘরে ফিরতে হবে।

Broiler Chicken Party

অনুসরণ করুন ঢাকাসংযোগ
ফলো করুন ↗