টানা দ্বিতীয়বার ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ থানা বালিয়াডাঙ্গী
আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও:
২০২৬ সালের সেপ্টেম্বর মাসের মূল্যায়নে আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেয়েছে বালিয়াডাঙ্গী থানা। এ নিয়ে টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ থানার মর্যাদা অর্জন করল থানাটি।
সংশ্লিষ্টদের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী অভিযান পরিচালনা, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবায় সক্রিয় ভূমিকার কারণে বালিয়াডাঙ্গী থানা এ সাফল্য অর্জন করেছে।
থানার এ অর্জনের পেছনে অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলামের নেতৃত্ব ও কার্যকর দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানা গেছে। দায়িত্ব পালনে তৎপরতা, পেশাদারিত্ব এবং সেবাপ্রত্যাশী মানুষের সঙ্গে দায়িত্বশীল আচরণের জন্যও তিনি প্রশংসিত হয়েছেন।
টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পাওয়ায় বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলামসহ সংশ্লিষ্ট সব পুলিশ সদস্যকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও বালিয়াডাঙ্গী থানা অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের সেবায় আরও কার্যকর ভূমিকা রাখবে।
