ঢাকা সংযোগ

২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ শাখার সেটআপ সম্পন্ন

শেয়ার করুন


২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ শাখার সেটআপ সম্পন্ন

সভাপতি : আবু ফাত্তাহ মোঃ তুর্জ
সেক্রেটারি : ইব্রাহিম মাহমুদ

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা জেলা দক্ষিণ শাখার সভাপতি ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আবু ফাত্তাহ মোঃ তুর্জ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইব্রাহিম মাহমুদ ।

২৬ ফেব্রুয়ারি ঢাকা জেলা দক্ষিণ শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলার আমীর মাওলানা দেলোয়ার হোসাইন।

অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি মামুনুর রশিদ, আব্দুর রহিম মজুমদার, মোস্তাক আহমেদ, আমিনুল ইসলাম, মাহবুবুর রহমান মাহবুব ও সদ্য বিদায়ী সভাপতি মাহবুব আলম সিয়াম ।

নবমনোনীত সভাপতির দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *