
খালেদা জিয়ার স্মরণে বালিয়াডাঙ্গীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া–এর স্মরণে স্মরণসভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বাদ আছর বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে Bangladesh Nationalist Party (বিএনপি)-এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মকবুল হোসেন। এতে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ড. টি.এম. মাহবুবর রহমান, সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলম এবং ৮নং বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী (জিল্লুর)।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও সহকারী শিক্ষক (বালিয়াডাঙ্গী দারুল উলুম দাখিল মাদ্রাসা) এবং জাসাস বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি মো. হারুন অর রশিদ, যুবদল বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাবেক সভাপতি মো. আব্দুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক মো. এন্তাজ আলী, স্বেচ্ছাসেবকদল উপজেলা শাখার সভাপতি মো. জুলফিকার আলী শাহ, তাঁতীদল উপজেলা শাখার সভাপতি মো. আব্দুর রাজ্জাক, ওলামাদল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাসান আলী এবং ছাত্রদল উপজেলা শাখার ভারপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস আলী (হৃদয়) সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় তিন হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। স্মরণসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদান এবং দীর্ঘ সংগ্রামী ভূমিকাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পরে তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।


















আপনার মতামত লিখুন :