
আরমান খান ছামির
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, প্রতিনিধি:
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের ২০২৬ সালের নতুন ক্রু-ইন- কাউন্সিল গঠন করা হয়েছে। ১৮ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন। শুক্রবার রোভার স্কাউট গ্রুপের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নবগঠিত ক্রু-ইন- কাউন্সিল কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ ইউনুস ও আসাদুজ্জামান নিশাত। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রাফিয়া আক্তার রাফা ও রাহিমা আক্তার পায়েল। অর্থ সম্পাদক পদে ইমতিয়াজ আহমেদ এবং সহকারী অর্থ সম্পাদক হিসেবে সাজিদ মিয়া দায়িত্ব পেয়েছেন।
এছাড়া ডেন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ ইমরান রানা এবং সহকারী ডেন সম্পাদক মুগ্ধ শীল। মিডিয়া ও আইসিটি সম্পাদক হিসেবে জায়েদ রহমান বাধন এবং সহকারী সম্পাদক হিসেবে তাসনিম রহমান দায়িত্ব পালন করবেন। সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন রিজভী প্রধান ও (মহিলা) সাফিয়া পারভিন; সহকারী সাংস্কৃতিক সম্পাদক হিসেবে শাহ আফ্রিদি মাহমুদ ও (মহিলা) কলি চাকমা দায়িত্ব পালন করবেন। পরিকল্পনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাফিন মিয়া এবং সহকারী পরিকল্পনা সম্পাদক তানভীর ইসলাম।
সংশ্লিষ্টরা জানান, নতুন এই ক্রু-কাউন্সিল রোভার স্কাউটিংয়ের আদর্শ, শৃঙ্খলা, নেতৃত্ব, সেবামূলক কর্মকাণ্ড এবং মানবিক মূল্যবোধ—প্রচার ও প্রসারে কাজ করবে। পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম, ক্যাম্প, প্রশিক্ষণ ও নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে ভূমিকা রাখবে।
নতুন কমিটির নেতৃবৃন্দ রোভার স্কাউট গ্রুপের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


















আপনার মতামত লিখুন :