ঢাকা রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Dhaka Songjog
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
ঢাকা | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন | ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন

রায়পুর সরকারি কলেজ শিবিরের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত


নিউজ ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৬, ৩:১০ অপরাহ্ন /
রায়পুর সরকারি কলেজ শিবিরের উদ্যোগে এসএসসি  পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

তাকিনুল ইসলাম
রায়পুর উপজেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থী ২০২৬-দের নিয়ে এক দোয়া ও দিকনির্দেশনামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কলেজ শিবির কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাইফ রাকিব। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমেদ্বীন হযরতুল আল্লামা মাওলানা সাইয়েদ জাহেদ ইজ্জদ্দীন তাহের জাবিরী আল-মাদানী।

অনুষ্ঠানে প্রায় একশতাধিক এসএসসি ও দাখিল পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় পরীক্ষার্থীদের সর্বোচ্চ সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তুলতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা ও আদর্শিক জীবন গঠনই প্রকৃত সফলতার চাবিকাঠি।

বিশেষ মেহমান তার বক্তব্যে বলেন, জীবনে বড় হতে হলে আল্লাহর ওপর ভরসা রেখে কঠোর পরিশ্রম করতে হবে। নিয়মিত পড়াশোনা ও সৎ চরিত্র একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

অনুসরণ করুন ঢাকাসংযোগ
ফলো করুন ↗