ঢাকা সংযোগ

কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের হামলা 

শেয়ার করুন

কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের হামলা

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবিরের পলিটেকনিক সভাপতি মোস্তাহিদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা তন্ময়ের নেতৃত্বে।

জানা যায়, কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিবিরের এক শিক্ষার্থীর কাছ থেকে স্বেচ্ছায় একটি স্টিকার কার্ড নেয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত ছাত্রদলের নেতা-কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে শিবিরের ওপর হামলা চালায় ।

হামলার সময় পলিটেকনিক সভাপতি মোস্তাহিদকে লক্ষ্য করে অতর্কিত আক্রমণ চালানো হয়। পরবর্তীতে শিবিরের নেতা-কর্মী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা দ্রুত সরে যায়।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *