
ঢাকার দোহার উপজেলার নারিশা এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া হাসান শেখ নামে তরুনের লাশ ৬ দিন পর ভোলা থেকে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গত ১৪ এপ্রিল উপজেলার নারিশা পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন হাসান। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজের ৬ দিন পর ভোলার একটি এলাকায় তার লাশ ভেসে উঠলে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানা যায়।
হাসান শেখের বাড়ি খৈরখোলা বাগড়া এলাকায়। তিনি সাহাবুদ্দিন শেখের একমাত্র ছেলে ছিলেন। একমাত্র সন্তানের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
স্থানীয়রা জানান, নদীতে গোসল করতে নামার সময় হঠাৎ স্রোতে তলিয়ে যান তিনি। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।


















আপনার মতামত লিখুন :