ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ৩০৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আরমান খান ছামির,
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ৩০৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মোঃ সাব্বির আহমেদকে সভাপতি এবং মোঃ হাফিজ উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
শনিবার (২রা মে) ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান স্বাক্ষরিত এ চিঠিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, শাখার কার্যক্রম পরিচালনার জন্য ২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত ছিল। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সাব্বির আহমেদ এবং সদস্য সচিব হিসেবে ছিলেন মোঃ হাফিজ উদ্দিন।
ঘোষিত নতুন কমিটিতে সিনিয়র সহ- সভাপতি পদে ১ জন, সহ-সভাপতি ৪৩ জন , যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪২ জন, সহ-সাধারণ সম্পাদক ৩৪ জন, সহ-সাংগঠনিক সম্পাদক ৫৫ জন কে মনোনীত করা হয়েছে।
এ ছাড়া দপ্তর, প্রচার, সাহিত্য, তথ্য ও গবেষণা, নারী ক্ষমতায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ৭১ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে তোফায়েল আহমেদ সাংগঠনিক সম্পাদক এবং মোঃ তাওহীদ দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রচার সম্পাদক হিসেবে মো. রাসেল মিয়া, অর্থ সম্পাদক হিসেবে আশিকুর রহমান সৈকত, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে মোঃ রাকিবুল ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদক রামিসা আঞ্জুম এবং আন্তর্জাতিক সম্পাদক হিসেবে মোঃ মারুফ হাসানকে মনোনীত করা হয়েছে।
