ঢাকা শুক্রবার, ০৫ Jun ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন ২১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
Dhaka Songjog
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
ঢাকা | শুক্রবার, ০৫ Jun ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন | ২১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন

আখাউড়ায় ঐক্যবদ্ধ আখাউড়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালন


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৬:০১ পূর্বাহ্ন / ৩২
আখাউড়ায় ঐক্যবদ্ধ আখাউড়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আখাউড়ায় ঐক্যবদ্ধ আখাউড়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মাহমুদুর রহমান
আখাউড়া প্রতিনিধি
‘ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি’—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামাজিক সংগঠন “ঐক্যবদ্ধ আখাউড়া”-র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে আখাউড়া উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোঃ আমজাদ ভূঁইয়া। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মূখ্য সমন্বয়ক মোঃ রোবায়েদ ও সিনিয়র সদস্য কে. এম. ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী-২ মোঃ আহসান হাবীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ বোরহান উদ্দিন খাঁন, আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ মাহবুবুল আলম, আখাউড়া হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আসয়াদ আল হাবিব এবং সংগঠনের সদস্যসচিব মাওলানা ইমরান হোসাইন।
এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় আখাউড়া প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সোসাইটি, আখাউড়া ব্লাড ফাউন্ডেশন, আমন্ত্রিত অতিথি ও সংগঠনের সদস্যদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি ও মানবিক কর্মকাণ্ডে “ঐক্যবদ্ধ আখাউড়া” গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুসরণ করুন ঢাকাসংযোগ
ফলো করুন ↗